মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চিনির মূল্য বেড়েছ এবার আখের মূল্যও বাড়ানো হবে

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২২ ইং
চিনির মূল্য বেড়েছ এবার আখের মূল্যও বাড়ানো হবে
প্রায় ৪ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ, আখচাষিদের সব ধরণের সুযোগ-সুবিধা নিশ্চিতের আশ্বাস দর্শনা অফিস: ৮৩ বছরেরও বেশি পুরোনো প্রতিষ্ঠান চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ২০২২-২৩ অর্থ বছরের আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এ মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ খাদ্য ও চিনিশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু। এরপূর্বে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কেরুজ জামে মসজিদের পেশ ইমাম শামসুজ্জোহা। উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ খাদ্য ও চিনিশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু বলেন, আখের উৎপাদন বৃদ্ধিতে আখচাষিদের উদ্বুদ্ধ করতে এক দফায় আখের দাম বাড়ানো হয়েছে। আগামী মৌসুমে আবারও আখের দাম বাড়ানো হবে। এতে কৃষকদের মধ্যে আগ্রহ ফিরবে। দেশের চিনির বাজারে চাহিদা নিয়ে তিনি বলেন, দেশে যে পরিমাণ চিনির চাহিদা রয়েছে তা দেশের চিনিকলগুলো পূরণ করতে পারে না। তাই আমদানীর ওপর নির্ভর থাকতে হয়। যদি আখচাষ বাড়ে, তাহলে সে চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব হবে। তিনি আরও বলেন, চিনিখাতটি লাভজনক পর্যায়ে নেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ডিস্ট্রিলারির মতো কেরুর সবখাতকে লাভজনক করা হবে। আখচাষে আগ্রহী করে তোলা হচ্ছে কৃষকদের। আখচাষীদের সকল ধরণের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। কৃষদের সঙ্গে সভা-সমাবেশ, উঠান বৈঠক চলমান রয়েছে। কেরু অ্যান্ড কোম্পানি সূত্রে জানা যায়, এবার প্রায় ৪ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। চলতি মৌসুমে ৫৩ মাড়াই কার্য দিবসে ৬২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৮৪০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেরু কর্তৃপক্ষ। চলতি মৌসুমে চিনিখাতে লোকসান কমিয়ে লাভজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে কেরু। চিনিখাতে লোকসান হলেও চলতি বছর দেশে বিদেশী মদের আমদানি কমে যাওয়ায় মদের বেচাবিক্রি ও মুনাফায় রেকর্ড করে চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড। এবারই প্রথমবারের মতো বিভিন্ন ইউনিট থেকে মোট বেচাবিক্রি ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে দেশের একমাত্র রাষ্ট্রীয় মদ উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিষ্ঠানটি। যা প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ। এ বছর শুধু ডিস্টিলারি ইউনিট বা মদ বিক্রি থেকে আয় হয়েছে ৩৬৭ কোটি টাকা। লাভ হয়েছে ১০০ কোটি টাকারও বেশি যা কোম্পানিটির এযাবৎ কালের রেকর্ড। গত বছরের তুলনায় ২০২১-২২ অর্থবছরে প্রায় ১০ লাখ প্রুফ লিটার বেশি মদ বিক্রি করেছে কেরু। দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা খাতুন, চুয়াডাঙ্গা জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ চিনি ও শিল্প করপোরেশন সদর দপ্তরের মহা-ব্যবস্থাপক সম্প্রসারণ পরিচালক আহসান হাবিব, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর, দর্শনা ইক্ষু গবেষণা কেন্দ্রের কর্মকর্তা জামাল উদ্দিন, দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, আখচাষি কল্যাণ সমিতির সভাপতি আ.হান্নান, সাধারণ সম্পাদক আব্দুল বিশ্বাস। এসময় আরও উপস্থিত ছিলেন দর্শনা কেরুজ চিনিকলের মহাব্যাবস্থাপক (প্রশাসন) ইউছুফ আলী, অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহাব উদ্দিন, দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সহসাধারণ সম্পাদক খবির উদ্দিন বিশ্বাস, সাবেক সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, মহা-ব্যাবস্থাপক (ডিস্ট্রিলারী) ফিদা হাসান বাদশা, মহা-ব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, উপ-ব্যবস্থাপক (প্রশাসন) মাসুদ রেজা, মহা-ব্যবস্থাপক (অর্থ) গোলাম জাকারিয়া, ব্যবস্থাপক বীজ পরিদর্শণ ও কৃষিতত্ব বিভাগ দেলোয়ার হোসেন, উপ-ব্যবস্থাপক (পরি.প্রকৌ.) আবু সাঈদ, উপ-ব্যাবস্থাপক (ব্যাণিজ্যিক) বদরুল আলম, ফুরশেদপুর (খামার) ইনচার্জ ইমদাদ হোসেন, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ মল্লিক, দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, অপু সরকার, দর্শনা পৌর ছাত্রলীগের সহসভাপতি আশরাফুল হকসহ কেরুজ চিনিকলের কর্মকর্তা ও কর্মচাষী ছাড়াও আখ চাষীবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ