মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও দর্শনায় গাঁজাসহ আটক দু'জনের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ২৩-১২-২০২২ ইং
চুয়াডাঙ্গা ও দর্শনায় গাঁজাসহ আটক দু'জনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ও দর্শনায় অভিযান চালিয়ে গাঁজাসহ দু'জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক দুটি স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম। সাজাপ্রাপ্তরা হলেন, দর্শনার ঈশ্বরচন্দ্রপুর মসজিদ পাড়ার মৃত সোহরাব শেখের ছেলে মন্টু শেখ (৬২) ও চুয়াডাঙ্গা শহরের মালোপাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে শিহাব উদ্দিন (১৯)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মন্টু শেখের বাড়িতে অভিযান চালিয়ে ২২ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। বেলা সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গার মালোপাড়ার শিহাব উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ১৮ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু'জনকেই ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১শ' টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদেরকে গতকালই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ