হিজলগাড়ী বহুমূখী কওমী মাদ্রাসার শিক্ষার্থীকে সংবর্ধনা
- আপলোড তারিখঃ
২৩-১২-২০২২
ইং
প্রতিবেদক, হিজলগাড়ী:
হুফফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ২৭তম হিফযুল কুরআন প্রতিযোগিতা-২০২২ এর জন্য মনোনীত হওয়ায় ও বিভাগীয় পর্যায়ে ৬ষ্ঠ স্থান অর্জন করায় হিজলগাড়ী বহুমূখী কওমী মাদ্রাসার শিক্ষার্থী হুসাইন আহমেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. ফকির মোহাম্মদ এর নিদের্শনায় মাদ্রাসা প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার সাধারণ সম্পাদক ফয়জুর রহমানসহ মাদ্রাসার শিক্ষকমণ্ডলী হুসাইন আহমেদকে সংবর্ধনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, হিজলগাড়ী বহুমূখী কওমী মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আনোয়ার হুসাইন, শিক্ষক আব্দুস সালাম, খালিদ হোসেন প্রমুখ।
কমেন্ট বক্স