মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে কেডিকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিজিডি চাল বিতরণ

  • আপলোড তারিখঃ ২২-১২-২০২২ ইং
জীবননগরে কেডিকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিজিডি চাল বিতরণ
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২১-২০২২ চক্রের সরকারিভাবে বরাদ্দকৃত সামাজিক নিরাপত্তা (ভিজিডি'র) চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় কেডিকে ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কেডিকে ইউপি সচিব মনিরুজ্জামান ও কেডিকে ইউনিয়ন পরিষদের মেম্বার খাসিয়ার রহমান মিঠু আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। জানা যায়, কেডিকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের উপকারভোগী ও কার্ডধারী মোট ১২৫ জন নারীর মাঝে মাথাপিছু ৩০ কেজি হারে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার, সকল ইউপি মেম্বার, ভিজিডি কার্ডধারী ও উপকারভোগী সকল নারী, দফাদার নাজমুল ইসলামসহ স্থানীয় আরও অনেকে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ