মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় শীর্তাথ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ২০-১২-২০২২ ইং
দর্শনায় শীর্তাথ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
দর্শনা অফিস: দর্শনায় শীর্তাথ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় দর্শনা পুরাতন বাজার পৌর প্রবীণ কমিটির কার্যালয়ে এলিট গার্মেন্টস এর সহযোগিতায় এবং প্রবীণ কমিটির আয়োজনে কম্বল বিতরণ করা হয়। দর্শনা পৌরসভা, বারাদী, গ্রাম, দর্শনা ও রুদ্রনগর এতিমখানা ও মাদ্রসারসহ মোট ৪’শ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়। দর্শনা পৌর প্রবীণ কমিটির সভাপতি ও দর্শনা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগম, প্রবীণ কমিটির বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, প্রবীণ কমিটির সহ-সভাপতি ফজলুল হক, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, দর্শনা থানার এসআই স্বপন সরকার প্রমুখ। অনুষ্ঠানটির পরিচালনা করেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মণ্ডল।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ