মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গা বালিকা দাখিল মাদ্রাসায় বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২০-১২-২০২২ ইং
কার্পাসডাঙ্গা বালিকা দাখিল মাদ্রাসায় বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুডহুদার কার্পাসডাঙ্গা হাদীকাতুল উলুম বালিকা দাখিল মাদ্রাসার হেফজ বিভাগের উদ্যোগে ২৮তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এশার নামাজ পর দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এই কোরআন মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসা কমিটির সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে কোরআন মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক নজীর আহমেদ, যুগ্ম সম্পাদক আ. সালাম বিশ্বাস। মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাসরিফ পেশ করেন হযরত মাওলানা মো. ফকরুল ইসলাম হাদী, দ্বিতীয় বক্তা হিসেবে তাশরিফ করেন নুরে-ই- ইব্রাহিম ও বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করেন হাফেজ মো. ইনামুল হক কুতুবপুরী।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ