কার্পাসডাঙ্গায় ট্রাফিক পুলিশের অভিযানে মামলাসহ ২৩টি মোটরসাইকেল আটক
- আপলোড তারিখঃ
২০-১২-২০২২
ইং
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ট্রাফিক পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র ও রেজিস্ট্রেশন না থাকায় মামলাসহ ২৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে। গতকাল সোমবার কার্পাসডাঙ্গায় অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক পুলিশ। আটককৃত মোটরসাইকেলগুলি কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে রাখা হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক পুলিশের টিআই মনিরুজ্জামান, আবু হাসান মল্লিক, সার্জেন্ট তাজরুল হক ও নুরুল ইসলাম।
কমেন্ট বক্স