মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ার শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ২০-১২-২০২২ ইং
আন্দুলবাড়ীয়ার শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন
  প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫টি অভিভাবক সদস্য পদের বিপরীতে প্রার্থীতা করেন ১২ জন অভিভাবক। ভোট গ্রহণ শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী নির্বাচিত অভিভাবক সদস্যদের নাম ঘোষণা করা হয়। অভিভাবক সদস্য পদের মোট ভোটার সংখ্যা ছিলো ৪২৮ জন। ভোট পোল হয়েছে ৩১১ টি। এর মধ্যে ৩৬টি ভোট বাতিল হয়েছে। নির্বাচিত অভিভাবক সদস্যরা হলেন- সর্বোচ্চ ১৩৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন মাজহারুল ইসলাম ওরফে পল্টু খান, তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার বাহা উদ্দীন ১০৯ ভোট পেয়ে হয়েছেন দ্বিতীয়, ৮৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আজিম আলী, ৮৭ ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করেছে আব্দুল খালেকসহ চারজন নির্বাচিত হয়েছেন। এছাড়ও অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দিতা করে প্রাণি চিকিৎসক মিলন হোসেন পেয়েছেন ৮৪ ভোট, সোহেল হোসেন ওরফে সৈয়দ আলী ৭৩ ভোট, শরিফুল ইসলাম ৭১ ভোট, বিপুল মিয়া ৬৭ ভোট, ফারুক হোসেন ৫৯ ভোট ও পল্লী চিকিৎসক আব্দুর রাজ্জাক পেয়েছেন ৪৯ ভোট। এবং সংরক্ষিত একটি আসনের মহিলা অভিভাবক সদস্য পদে নাজমা বেগম সর্বোচ্চ ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দী প্রার্থী শিরিনা খাতুন ৯৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রগ্রামার মাহমুদুর রহমান, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল জব্বার, সহকারী পল্লী উন্নয়ন অফিসার হাফিজুর রহমান। পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা ডিজিটাল সেন্টারে উদ্দোক্তা কিবরিয়া, উপজেলা অফিসের স্টাফ আলামিন হোসেন। নিরাপত্ত্বার দায়িত্ব পালন করেন শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেন, টু আইসি এএসআই আব্দুল হাইসহ সঙ্গীয় ফোর্স। নির্বাচনে সার্বিক সহযোগিতায় ছিলেন শসহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ