মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর ইউএনও পিতার আত্মার মাগফিরাত কামনায় হিজলগাড়ী মাদরাসায় দোয়া অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৯-১২-২০২২ ইং
চুয়াডাঙ্গা সদর ইউএনও পিতার আত্মার মাগফিরাত কামনায় হিজলগাড়ী মাদরাসায় দোয়া অনুষ্ঠিত
প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূইয়ার পিতা মরহুম মসলে উদ্দিন ভূইয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হিজলগাড়ী বহুমূখী কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. ফকির মোহাম্মদের সভাপত্বিতে দোয়া মাহফিল পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বেগমপুর ইউনিয়ন পরিষদের সচিব ফয়জুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, হিজলগাড়ী বাজার কমিটির সাবেক সভাপতি মীর মফিজ উদ্দিন, হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য রফিকুল ইসলাম, করিম হোসেনসহ মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আনোয়ার হুসাইন। দোয়া শেষে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ