চুয়াডাঙ্গায় প্রগতি লেখক সংঘের সাহিত্যসভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১৮-১২-২০২২
ইং
নিজস্ব প্রতিবেদক:
প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে এ সাহিত্যসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কোরবান আলী মণ্ডল এবং সাধারণ সম্পাদক কাজল মাহমুদের সভাপতিত্বে সাংগঠনিক কার্যক্রম ও ‘প্রগতিপত্র’ (৮ম সংখ্যা) প্রকাশনার উপর আলোচনা করেন অধ্যাপক আব্দুল মোহিত।
এসময় উপস্থিথ থেকে আরও আলোচনা করেন, অধ্যক্ষ (অব.) শাহজাহান আলী বিশ^াস, মোহাম্মদ হাফিজ উদ্দিন, আব্দুল মান্নান ফকির, খলিলুর রহমান, হাবিবি জহির রায়হান, পিন্টু রহমান, মোস্তাফিজ ফরায়েজী, রইচ উদ্দিন, শফিকুল ইসলাম, সরদার ইউনুস, হুমায়ুন কবীর, মো. আনছার আলী, আবু সাঈদ, সাহেদ জামাল, রোকন রেজা, মুরশীদ আলম, শেখ আসমা হেনা চুমকি, আফসানা মেহজাবিন শাপলা, আব্দুল হান্নান বাবলু, নুরুল আলম বাকু, শাহাবুদ্দিন ও আবু আনসার সিদ্দিকী (ফয়সাল জোয়ার্দ্দার)। সাহিত্যসভায় আগামী ফেব্রুয়ারি ২০২৩ মাসে প্রকাশিতব্য ‘প্রগতিপত্র’ (৯ম সংখ্যা) সম্পর্কেও আলোচনা করা হয়।
কমেন্ট বক্স