মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ভারতীয় ইনজেকশনসহ একজন আটক

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০২২ ইং
চুয়াডাঙ্গায় ভারতীয় ইনজেকশনসহ একজন আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মমিনুর রহমান পান্না (৩১) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল শনিবার বেলা ১১ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ১১শ' ৩৫ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করা হয়। আটক মমনুর রহমান পান্না চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মুসলিম পড়ার নজরুল ইসলামের ছেলে। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহের নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার গাড়াবাড়িয়া-মাখালডাঙ্গা সড়কে অবস্থান নেয়। এসময় চলন্ত একটি ইজিবাইকের গতিরোধ করেন এবং ইজিবাইক চালক পান্নাকে আটক করে। এসময় আটক পান্নার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ১১শ' ৩৫ অ্যাম্পুল ভারতীয় নেশা জাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। একই সাথে জব্দ করা হয় ইজিবাইক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ মমিনুর রহমান পান্নাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ