মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে পুলিশের অভিযানে মদসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২২ ইং
মুজিবনগরে পুলিশের অভিযানে মদসহ দুজন আটক
প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগরে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন লিটার মদসহ দুই যুবক আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুজিবনগরের রতনপুর পুলিশ ক্যাম্পের সামনে তাদের আটক করা হয়। এসময় আটক দুজনের নিকট হতে তিন লিটার মদ উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলেন মুজীবনগর উপজেলার বল্লভপুর গ্রামের তাপস মল্লিকের ছেলে তুহিন মল্লিক নীল (২৮) ও একই এলাকর সুজিত মণ্ডলের ছেলে রূপক মণ্ডল (২৫) । মুজিবনগর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যার রতনপুর পুলিশ ক্যাম্পের এসআই অতুল জোয়ার্দার, এএসআই ফেরদৌস এবং এএসআই আলী শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। এসময় তাদেরকে মোটরসাইকেলসহ আটক করে এবং তাদের শরীর তল্লাশি করে তিন লিটার কেরু অ্যান্ড কোম্পানির তৈরি মদ জব্দ করে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, ‘রতনপুর পুলিশ ক্যাম্পের সামনের রাস্তা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। তাদের নিকট থেকে ৩ লিটার মদ এবং একটি মোটরসাইকেণ জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হবে।’


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ