মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টিতে আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২২ ইং
জীবননগরে মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টিতে আলোচনা সভা
জীবননগর অফিস: জীবননগর উপজেলা পর্যায়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যাক্রমে জনমত সৃষ্টি এবং বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জীবননগর ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, ইসলামী ফাউন্ডেশনের কর্র্মকর্তা আব্দুল হাকিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ