মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের আকাশে হঠাৎ আলোর ঝলকানি!

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২২ ইং
জীবননগরের আকাশে হঠাৎ আলোর ঝলকানি!
জীবননগর অফিস:  জীবননগরের আকাশে হঠাৎ আলোর ঝলকানিতে গোটা উপজেলাতে ‘এলিয়েন’ নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জীবননগর উপজেলার আকাশে হঠাৎ দেখা মেলে ব্যতিক্রম এক আলোর ঝলকানি। যা মাত্র ১ থেকে ২ মিনিট স্থায়ী থাকার পর আলোটি নিভে যেতে শুরু করে। এদিকে এ ঘটনায় উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কেউ বলছেন ‘এলিয়েনের’ আবির্ভাব, আবার কেউ বলছে স্যাটেলাইটের আলো। চুয়াডাঙ্গা সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বষের ছাত্র তুহিনুজ্জামান বলেন, ‘আমি সন্ধ্যায় বাড়ির ছাদের ওপর বসেছিলাম। হঠাৎ একটি ভিন্ন ধরনের আলো দেখতে পাই, আলোটি সর্বোচ্চ দুই মিনিট ছিল, আলোটি দেখে আমি ভয় পেয়ে যায়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই অনেকে ছবি তুলে ছেড়েছে।’ জীবননগর উপজেলার রায়পুর গ্রামের নার্সারি ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, ‘সন্ধার দিকে নার্সারিতে ছিলাম হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি একটি অন্য ধরনের আলো। আমি আলোটি দেখে ভয় পেয়ে যায়। কারণ এ ধরনের আলো আমি পূর্বে কোনো দিন দেখিনি। তবে বিভিন্ন টিভি সংবাদের ‘এলিয়নের’ কথা শুনেছি, এই আলো এলিয়েনদের কি না তা জানি না।’ এদিকে চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, ‘আকাশে ভিন্ন আলোর বিষয়ে তাদের নিকট কোনো তথ্য নেই।’


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ