মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনে বিজয় দিবসের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২২ ইং
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনে বিজয় দিবসের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা
ঝিনাইদহ অফিস: ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উদ্যোগে নিজস্ব মিলনায়তনে মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপ-পরিচালক মো. আাব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম রেজা। সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, সাবেক মেয়র আলহাজ্ব আনিসুর রহমান খোকা, পুরাতন কালেক্টরেট জামে মসজিদের খতিব ও ঝিনাইদহ ইমাম সমিতি সভাপতি হযরত মাওলানা হাফেজ মুহাম্মদুল্লাহ ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু কার্যক্রম প্রকল্পের ফিল্ড অফিসার মিজানুর রহমান। অনুষ্ঠানে বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাস্টার ট্রেইনার মাওলানা আব্দুল্লাহ আল মামুন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ