সহকারী কমিশনার হিসেবে যোগদান করলেন ইফতেখার রোমেল
- আপলোড তারিখঃ
১৫-১২-২০২২
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের কৃতী সন্তান মোল্লা ইফতেখার আহম্মেদ রোমেল সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। গত রোববার সকালে নিজ কর্মস্থল ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন তিনি।
জানা গেছে, মোল্লা ইফতেখার আহম্মেদ রোমেল চুয়াডাঙ্গা জেলার জীবননগর অগ্রণী ব্যাংক লিমিটেড আন্দুলবাড়ীয়া শাখার অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার মোল্লা ফারুক আহম্মেদের একমাত্র ছেলে ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোল্লা ফখরুল হাসান টুটুলের ভাতিজা। তিনি ১৯৯৯ সালে আন্দুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি থেকে ট্যালেন্টপুলে বৃত্তিলাভ ও ২০০৩ সালে জীবননগর শাপলাকলি আর্দশ মাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি থেকে বৃত্তিলাভ করেন। এছাড়াও তিনি ২০০৫ সালে জীবননগর আদর্শ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও ২০০৭ সালে রাজশাহী সরকারি সিটি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এমএসসি পাশ করেন। তিনি ৪০তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট হিসেবে ঢাকা বিভাগীয় কার্যালয়ে যোগদান করেন।
কমেন্ট বক্স