মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গা বাজারের অতিপরিচিত মুখ মওলা বক্সের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ১৫-১২-২০২২ ইং
কার্পাসডাঙ্গা বাজারের অতিপরিচিত মুখ মওলা বক্সের ইন্তেকাল
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারের ঘড়ি ব্যবসায়ী অতিপরিচিত মুখ মওলা বক্স ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৭ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে স্ট্রোকে আক্রান্ত হন মওলা বক্স। এসময় পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত্যু ঘোষণা করেন। এদিকে, রাতেই নিহত মওলা বক্সের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে মওলা বক্স স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. করিম বিশ্বাস, কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আলমগীর রাসেল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি। গতকাল বুধবার জোহরের নামাজের পর জানাযা শেষে গ্রাম্য কবরস্থানে তাঁর লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ