মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা প্রেসক্লাবের সদ্যদের মধ্যে ব্যাচ ও পরিচয়পত্র প্রদান

  • আপলোড তারিখঃ ১৫-১২-২০২২ ইং
দর্শনা প্রেসক্লাবের সদ্যদের মধ্যে ব্যাচ ও পরিচয়পত্র প্রদান
দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাবের সকল সাংবাদিক সদস্যদের মাঝে প্রেসক্লাবের লোগোসহ পরিচয়পত্র ও ব্যাচ প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে দর্শনা প্রেসক্লাবে সদস্যদের মাঝে প্রেসক্লাবের লোগোসহ পরিচয়পত্র ও ব্যাচ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর পূর্বে দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওসমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মনিরুজ্জামান ধীরু, এফ এ আলমগীর, কামরুজ্জামান যুদ্ধ, নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম, মনিরুজ্জামান সুমন, হানিফ মন্ডল, ইকরামুল হক পিপুল, চঞ্চল মেহমুদ, আহসান হাবিব মামুন, বাঁধন, রিফাত, আব্দুর রহমান, আব্দুল আলিম, ফরহাদ হোসেন, ওয়াসিম রয়েল, আব্দুল হান্নান, ইমতিয়াজ আহমেদ রয়েল প্রমুখ। আলোচনা সভা শেষে প্রেসক্লাবের প্রত্যেক সাংবাদিক সদস্যদের মাঝে পরিচয়পত্র ও ব্যাচ বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ