মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কারামুক্ত হয়ে বাড়ি ফিরলেন বিএনপি নেতা আসলাম উদ্দীন

  • আপলোড তারিখঃ ১৫-১২-২০২২ ইং
কারামুক্ত হয়ে বাড়ি ফিরলেন বিএনপি নেতা আসলাম উদ্দীন
দর্শনা অফিস: বিএনপি’র ঢাকা মহাসমাবেশে যোগ দিতে গিয়ে গত ৯ ডিসেম্বর ঢাকা রূপনগর থানা পুলিশের হাতে আটক হন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উজলপুর গ্রামের এরেঙ মণ্ডলের ছেলে আসলাম উদ্দিন। গত মঙ্গলবার জামিনে কারামুক্ত হন তিনি। কারামুক্ত হয়ে গতকাল বুধবার বিকেল চারটায় নিজ বাড়িতে ফিরে আসেন তিনি। এসময় ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা খাজা আবুল হাসনাত, আজিজুল ইসলাম, মোমিন, নুর মোহাম্মদ, ছাইদুল রহমান, মনির হোসেন, আব্দুর আলী, জিল্লুর রহমান, দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবু হেনা, নাছিম, মানদার আলী, শিমুল মিয়া, যুবদল নেতা রিপন, আ. কুদ্দুস, হযরত আলী, নাসির উদ্দিন খেদু, ছাত্রদল নেতা হাসিবুল, রশিদুল হক, সুজান মিয়া, এনামুল মিয়া প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ