মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সিন্ডিকেটের বৃত্ত ভেঙ্গে ঝিনাইদহ পৌরসভায় উন্মুক্ত টেন্ডার সম্পন্ন

  • আপলোড তারিখঃ ১৪-১২-২০২২ ইং
সিন্ডিকেটের বৃত্ত ভেঙ্গে ঝিনাইদহ পৌরসভায় উন্মুক্ত টেন্ডার সম্পন্ন
ঝিনাইদহ অফিস: সিন্ডিকেটের বৃত্ত ভেঙ্গে ঝিনাইদহ পৌরসভায় এই প্রথম উন্মুক্ত টেন্ডারের আয়োজন করা হয়েছে। টেন্ডারের মাধ্যমে ঝিনাইদহ পৌর বাস টার্মিনাল, পৌর ট্রাক টার্মিনাল এবং মিনি ট্রাক টার্মিনালের এক বছরের জন্য সর্বোচ্চ দরদাতাকে ইজারা দেওয়া হয়। গতকাল মঙ্গলবার বিকেলে পৌর মেয়রের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত টেন্ডার ড্রপ কমিটির আহ্বায়ক এবং প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধুর সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, ড্রপ কমিটির সদস্যসচিব ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন এবং জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক মো. শরিফুল হকসহ সাংবাদিক, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও টেন্ডারে অংশগ্রহণকারী ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সকলের উপস্থিতিতে ড্রপকৃত টেন্ডার যাচাই-বাছাই শেষে ঝিনাইদহ পৌর বাস টার্মিনালের ইজারা সর্বোচ্চ ২৪ লাখ টাকা দরদাতা এসটি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ইউনুছ আলীর অনুকূলে বরাদ্দ দেওয়া হয়। এতে পাঁচজন ঠিকাদার অংশ নেন। এদিকে পৌর ট্রাক টার্মিনালেন ইজারা পেয়েছেন সর্বোচ্চ ৫ লাখ টাকা দরদাতা এসটি এন্টারপ্রাইজ এবং মিনি ট্রাক টার্মিনালের ইজারা পেয়েছেন ৪ লাখ ১৯ হাজার ৩২০ টাকায় মণ্টু মণ্ডল। পৌর মেয়র হিজল বলেন, ‘পৌরসভার সমস্ত কর্মকাণ্ড স্বচ্ছতার সাথে পরিচালিত হবে। এই কাজে সকলের সহযোগিতা কামনা করছি।’ উল্লেখ্য, ঝিনাইদহ জেলার ৬টি পৌরসভার যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করেন মেয়রের ঘনিষ্ঠ সিন্ডিকেট। ঝিনাইদহ পৌরসভায় দীর্ঘদিন পর উন্মুক্ত টেন্ডার আহ্বান করে নতুন মেয়র শাহরিয়ার জাহেদী হিজল নজির সৃষ্টি করেছেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ