মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে আমন চাল সংগ্রহের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৪-১২-২০২২ ইং
ঝিনাইদহে আমন চাল সংগ্রহের উদ্বোধন
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে অভ্যন্তরীন আমন চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গত সোমবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা খাদ্য গুদামে জেলাব্যাপী এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম। এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, উপজেলা খাদ্য কর্মকর্তা তাজ উদ্দিন আহমেদ, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরান হোসেন, জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, ব্যবসায়ী তপন কুণ্ডু, আজাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খাদ্য বিভাগের কর্মকর্তারা জানায়, এ বছর জেলার ৬ উপজেলায় ২৭৪ জন মিলারের কাছ থেকে ৪২টাকা কেজি দরে ৮ হাজার ২’শ মেট্টিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চাল সংগ্রহ অভিযান চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ