মুজিবনগরে বিজয় দিবস উদ্যাপনে কৃষক লীগের প্রস্তুতি সভা
- আপলোড তারিখঃ
১৪-১২-২০২২
ইং
প্রতিবেদক, মুজিবনগর: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে মুজিবনগর উপজেলা কৃষক লীগের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে মুজিবনগর উপজেলা কৃষক লীগের অফিসে এই সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হাসান রাজিবের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মাসুদ রানা মানিক, সাংগঠনিক সম্পাদক আরোজ আলী, দপ্তর সম্পাদক এস এম সাইব হোসেন পালু ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বাবোর আলী।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান মানিকের সঞ্চলনায় এসময় আরও উপস্থিত ছিলেন আসকার আলী, মখলেছুর রহমান, শাহজামাল, সাধারণ সম্পাদক টিপু সুলতান, আয়োলউদ্দীন গাজী, আব্দুর রাজ্জাক, সোহানুর রহমান বাবু প্রমুখ। সভায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে উপস্থিত সকলের সম্মতিক্রমে বিভিন্ন কর্মসূচি গৃহিত হয়।
কমেন্ট বক্স