মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডতে মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ

  • আপলোড তারিখঃ ১৪-১২-২০২২ ইং
হরিণাকুণ্ডতে মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এটিটিপি-২) মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে হরিণাকুণ্ডুতে মৎস্য চাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা মৎস্য অধিদপ্তর প্রাঙ্গনে চাষীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুম্মিতা সাহার সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদা ইয়াসমিন ও হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান তাজু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হরিণাকুণ্ডু উপজেলা মৎস্য অফিসার এটিএম সামসুজ্জামান। অনুষ্ঠানে ৮ টিসিআইজি মৎস্য সমবায় সমিতিকে ১২৫ কেজি করে মৎস্য খাবার ও পাঁচ হাজার করে তেলাপিয়া পোনা মাছ বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ