উপ-সহকারী পরিচালক হলেন আন্দুলবাড়ীয়ার রাশেদ পারভেজ
- আপলোড তারিখঃ
১৩-১২-২০২২
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপ-সহকারী পরিচালক পদে যোগদান করেছেন জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মতিউর রহমান মালিতা ও মরিয়ম খাতুনের ছোট ছেলে রাশেদ পারভেজ নয়ন। গত রোববার সকাল ৯টায় ঢাকা-মতিঝিলে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন করর্পোরেশন, কৃষি ভবনের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। রাশেদ পারভেজ ২০০৮ সালে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১০ সালে যশোর সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ সালে অনার্স ও ২০১৮ সালে মাস্টার্স পাস করেন।
কমেন্ট বক্স