মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় প্রতিবন্ধীদের বিশেষ শিক্ষা প্রদানে চলছে বিদ্যালয়

  • আপলোড তারিখঃ ১৩-১২-২০২২ ইং
দর্শনায় প্রতিবন্ধীদের বিশেষ শিক্ষা প্রদানে চলছে বিদ্যালয়
দর্শনা অফিস: দর্শনা মুজিবনগর সড়কের পাশে ১৮০ জন প্রতিবন্ধীকে নিয়ে বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় চলছে ধুকে ধুকে। টিন শেড ও চাটাই নির্মিত অফিসসহ ৭টি কক্ষ বিশিষ্ট এই বিদ্যালয়টি ১৮০ জন প্রতিবন্ধীকে নিয়ে খুড়িয়ে চলছে দীর্ঘ ৪ বছর ধরে। ২০১৪ সালে দর্শনা মুজিবনগর সড়কের পাশে রামনগর মুচিপাড়ার নিকটবর্তী স্থানে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও ২০১৯ সাল থেকে শিক্ষা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হয়। এ বিদ্যালয়ে বুদ্ধি, মানসিক, বাক, অটিজম, সেলিবাল ও ডাউন নিসড্রমসহ ১১ ধরণের প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা কার্যক্রম চলছে। স্বপ্ন ছোঁয়া পলাশ সামাজিক উন্নয়ন সংস্থার অল্পকিছু সহযোগিতায় টিমটাম করে একঝাঁক প্রতিবন্ধী তাদের স্বপ্ন খুঁজে চলেছে। এ বিদ্যালয়ে ১২ জন শিক্ষক ও কম্পিউটার ম্যান ও নাইট গার্ডসহ ৭ জন কর্মচারী একবারেই স্বেচ্ছ শ্রম দিয়ে যাচ্ছে। এছাড়া ৫ জন ভ্যানচালক এসব প্রতিবন্ধীদের বাড়ি থেকে বিদ্যালয়ে আনা নেওয়া করে থাকেন। এ বিষয় দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনুর খাতুন বলেন, ‘আমাদের করো কোনো বেতন নেই। তবে জুয়েল ভাইয়ের সহযোগিতায় ছেলে-মেয়েদের কিছু বিস্কুট ও নাস্তার ব্যবস্থা করা হয়। আমাদের দাবি, এ সমাজে অবহেলিত এসব প্রতিবন্ধী শিশুদের জন্য সরকারের গার্ডিয়ান জেলা প্রশাসকসহ বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজে বিত্তবানরা সহযোগিতায় এগিয়ে আসবেন।’


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ