আলমডাঙ্গায় ১০২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
১২-১২-২০২২
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৪৮) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল রোববার বেলা দুইটার দিকে বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. বশির উদ্দিনের নেতৃত্বে এএসআই বাদশা আলমীর সঙ্গীয় ফোর্স নিয়ে চিৎলা গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে চিৎলা গ্রামের মৃত আফসার বিশ্বাসের ছেলে সাইফুল ইসলামকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, মাদক ব্যাবসায়ী সাইফুল ইসলামের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক আইনে মামলা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
কমেন্ট বক্স