আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সহসভাপতি মোহাম্মদ আলীর ইন্তেকাল
- আপলোড তারিখঃ
১২-১২-২০২২
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সহসভাপতি ও বিএনপি কর্মী মোহাম্মদ আলী মিণ্টু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল রোববার সন্ধ্যায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী মিণ্টু দীর্ঘদিন যাবত কিডনি ও হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। এরই মধ্যে গতকাল সন্ধ্যায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আজ সোমবার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া খাজা পারেশ সাহেবের রওজা-কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দানে নিহত মোহাম্মদ আলী মিণ্টুর জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে খাজা পারেশ সাহেবের রওজা-কেন্দ্রীয় কবরস্থানে তার লাশের দাফনকার্য সম্পন্ন করা হবে। এদিকে, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন, সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আজিম খান, সাবেক সাধারণ সম্পাদক সাব্দার রহমান বিশ্বাস, মোস্তাফিজুর রহমান সোনা, সাবেক ইউপি মেম্বার শহিদুর রহমান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের পক্ষে জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির পক্ষে আহ্বায়ক হাজী আব্দুল খালেক ও যুগ্ম আহ্বায়ক জামিরুল খান।
কমেন্ট বক্স