মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে ট্রাকচাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু

  • আপলোড তারিখঃ ১০-১২-২০২২ ইং
কালীগঞ্জে ট্রাকচাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় শাহ আলম চঞ্চল (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের অপর আরোহী রবিন (৩৬)। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বৈশাখী পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম চঞ্চল মহেশপুর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা ও আহত রবিন একই উপজেলার বহরামপুর গ্রামের বাসিন্দা। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চঞ্চল ও রবিন এক মোটরসাইকেলযোগে কালীগঞ্জের চাপরাইল বাজার থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে বৈশাখী পেট্রল পাম্পের সামনে পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা সার বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেয় চঞ্চলের মৃত্যু হয়। গুরুতর জখম হন রবিন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত চঞ্চলের লাশ উদ্ধার করে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটকে দেয়। ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ