মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১০-১২-২০২২ ইং
ঝিনাইদহে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় সংগঠনটির জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টুর নেতৃত্বে পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আক্কাস আলী, মাসুদ আহমেদ সঞ্জু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ^াস, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহাদুর রহমান খোকন, হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন, সাধারণ সম্পাদক আল ইমরামসহ আওয়অমী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ