মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সম্মেলন

  • আপলোড তারিখঃ ১০-১২-২০২২ ইং
চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের জেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অধ্যক্ষ শাহাজাহান আলী বিশ্বাসকে সভাপতি ও অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সম্মেলনের উদ্বোধক ও প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সিরাজুল হক আলো। সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুল ইসলাম সেলিম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ