দামুড়হুদায় আ.লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১০-১২-২০২২
ইং
প্রতিবেদক, জয়রামপুর:
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় হাউলী ইউনিয়ন পরিষদে এই আলোচনার আয়োজন করে দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মো. আলী আহম্মেদ সোনার সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন হাউলী ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী আলী আহম্মেদ সোনা মিয়া।
সভায় বিশেষ অতিথি ছিলেন, হাউলী ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ খোকন, হাউলী ইউনিয়ন আ. লীগের সহসভাপতি নুরুল ইসলাম, হাউলী ইউনিয়ন আঃলীগের যুগ্নসাধারণ সম্পাদক আবদুস সালাম ভুট্রো। এসময় আরও উপস্থিত ছিলেন- হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পামদক আদিলুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপ্লব, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বয়ক রায়হানুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশাদুল ইসলামসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স