মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

  • আপলোড তারিখঃ ১০-১২-২০২২ ইং
ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন
ঝিনাইদহ অফিস: ‘মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার সবার জন্য’ স্লোগানে ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় জেলা মানবাধিকার ফোরামের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের পুরাতন ডিসি কোট চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে ব্যানার, প্লাকার্ড নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন কর্মসূচি শেষে সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন ঝিনাইদহ মানবাধিকার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, জেলা মহিলা সংস্থা কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জোয়ারদার সাজেদুর রহমান ফেটু, অধ্যক্ষ সুব্রত কুমার মল্লিক, এন এম শাহজালাল, উই’র সভাপতি শরিফা খানম, তরুন দলের সদস্য রীতা সরকার, নারী সমাজের প্রতিনিধি হামিদা খাতুন, সমাজ ক্যান সংস্থার পরিচালক হাবিবুর রহমান, মানবাধিকার সংরক্ষন পরিষদের জিয়াউর রহমান ও এইড ফউন্ডেশনের হায়দার আলী। বক্তারা বলেন, ‘সমাজের সর্বস্তরের মানুষের অধিকার রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। সেই সাথে রাষ্ট্রে মানবাধিকার আইন সঠিকভাবে প্রয়োগ ও বাস্তবায়ন করতে হবে।’


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ