মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে মেসার্স দিশা এন্টারপ্রাইজের ইয়ামাহা মোটরসাইকেল শো-রুমের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১০-১২-২০২২ ইং
জীবননগরে মেসার্স দিশা এন্টারপ্রাইজের ইয়ামাহা মোটরসাইকেল শো-রুমের উদ্বোধন
সমীকরণ প্রতিবেদক: জীবননগরে জমকালো আয়োজনে মেসার্স দিশা এন্টারপ্রাইজের ইয়ামাহা মোটরসাইকেল শো-রুমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় জীবননগর বন বিভাগ কার্যালয়ের বিপরীতে এসিআই মটরস ও ইয়ামাহা মোটরসাইকেলের অনুমোদিত ডিলার মেসার্স দিশা এন্টারপ্রাইজের এই শো-রুমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শো-রুমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেসার্স দিপু এন্টারপ্রাইজের কর্ণধার শামসুর রশিদ (দিপু), জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তজা, এসিআই মটরস্-এর জোনাল ম্যানেজার সুজন, যশোর সার্ভিস রিজিয়ন সুপারভাইজার ইব্রাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ