দর্শনা পৌর কৃষক দলের সাবেক সভাপতি রহম আলীর ইন্তেকাল
- আপলোড তারিখঃ
১০-১২-২০২২
ইং
দর্শনা অফিস:
দর্শনা পৌর কৃষক দলের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রহম আলী ইন্তেকাল করেছেন। ইন্্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। গতকাল শনিবার সকাল ৮টার দিকে দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের নিজ বাড়িতে অবস্থানকালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। রহম আলী দক্ষিণ চাঁদপুর গ্রামের আফাজ উদ্দীনের ছেলে ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার দর্শনা প্রতিনিধি ওয়াসিম রয়েলের চাচা। গতকাল বিকেল সাড়ে চারটায় দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে দক্ষিণ চাঁদপুর মসজিদের পাশে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।
জানা যায়, গত এক বছর পূর্বে ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হন রহম আলী। এরপর থেকে তিনি বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এরই মধ্যে গত মাসে তিনি পুনরায় স্ট্রোকে আক্রান্ত হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়। অবস্থার উন্নতি না হওয়ায় গত বৃহস্পতিবার তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। বাড়িতে অবস্থানকালে গতকাল সকাল ৮টার দিকে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। এদিকে গতকাল বিকেল সাড়ে চারটায় দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে রহম আলীর লাশের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে দক্ষিণ চাঁদপুর কবরস্থনে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।
জানাযা ও দাফনকার্যে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, বিএনপি নেতা নবাব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান খাজা আবুল হাসনাত, কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়রে সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি তৈয়ব আলী ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, সাবেক হাউলী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, জেলা যুবলীগ নেতা আরিফুর রহমান রনজু, দর্শনা পৌরসভার প্যানেল মেয়র রবিউল ইসলাম সুমন, বিএনপি নেতা হাজী খন্দকার শওকত আলী, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন ও বিএনপি নেতা নাহারুল ইসলাম, আত্মীয়-স্বজন, রাজনৈতিক নেতা-কর্মী, পাড়া-প্রতিবেশীসহ গ্রামের শতশত মানুষ।
কমেন্ট বক্স