মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক ও অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৮-১২-২০২২ ইং
আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক ও অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক ও অস্ত্র মামলার আসামি আবুল কালাম ওরফে বোমা কালাম (৪৫) গ্রেপ্তার হয়েছে। গতকাল বুধবার আলমডাঙ্গার বেলগাছি গ্রামের বাগানপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবুল কালাম আলমডাঙ্গার বেলগাছি গ্রামের সাহেব মালিথার ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আলমডাঙ্গার বেলগাছি গ্রামে অভিযান পরিচালনা করে থানা পুলিশ। অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গা থানার এসআই জমির হোসেনসহ সঙ্গীয় ফোর্স। অভিযানে মাদক ও অস্ত্র মামলার আসামি আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। এসময় তার নিকট থেকে ১ কেজি গাঁজাসহ নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সরনীর ১৯(ক) ধারায় মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ