জীবননগরে পুলিশের অভিযানে বোমা সদৃশ বস্তুসহ আটক ৭
- আপলোড তারিখঃ
০৮-১২-২০২২
ইং
জীবননগর অফিস:
জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযান বিএনপির ৭ নেতা-কর্মী আটক হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেকের নির্দেশে জীবননগর থানার এসআই সৈকত সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন- জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মৃত ইব্রাহিম মৃধার ছেলে ইসমাইল হোসেন, পেয়ারাতলা গ্রামের মৃত আ. আজিজের ছেলে আ. খালেক প্রধান, নুরুল হকের ছেলে মজিবার রহমান, প্রতাবপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে ছকুল মণ্ডল, কাশিপুর মাঝের পাড়ার মৃত রওশন আলীর ছেলে জাকির হোসেন, মহানগর উত্তর পাড়ার জানু শাহ্’র ছেলে আরজ কশাই এবং আন্দুলবাড়ীয়া গ্রামের মৃত ইহান মণ্ডলের ছেলে খন্দকার নাসির উদ্দিন। এসময় আটককৃতদের নিকট থেকে ৫টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। আটককৃতদের গতকাল বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স