মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৮-১২-২০২২ ইং
কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দ্বায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান ও কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির নির্বাচন কমিটির আহ্বায়ক আ. করিম বিশ্বাসের সভাপতিত্বে শপত গ্রহন অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস নির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইউপি সদস্য সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার জি ইউছুফ, সহকারী নির্বাচন কমিশনার আ. সালাম বিশ্বাস, আতিয়ার রহমান হাজী, ফজলুল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক নজীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, মোখলেছুর রহমান রিপন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ