মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আলোচিত মাদক কারবারী কল্লোল আবারও আটক

  • আপলোড তারিখঃ ০৮-১২-২০২২ ইং
চুয়াডাঙ্গায় আলোচিত মাদক কারবারী কল্লোল আবারও আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলোচিত মাদক কারবারী কলম আলী ওরফে কল্লোলকে আবারও আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বুধবার রাত সাড়ে সাতটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে অভিযান চালিয়ে ৯৪৩ অ্যাম্পুল ভারতীয় নেশাজাতীয় নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করে। আটক কল্লোল (৪৫) চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি জোয়ার্দ্দার পাড়ার মৃত মফিজ উদ্দিন মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি দামুড়হুদা উপজেলার জয়রামপুর গাতিরপাড়ায় বসবাস করে আসছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহের নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসন, সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার সরোজগঞ্জ মনিরুল ইসলাম ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়। এসময় কল্লোলকে আটক করে এবং তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৯৪৩ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করে। আটক কল্লোলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ বলেন, কলম আলী ওরফে কল্লোল একজন আলোচিত মাদক কারবারী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এর আগে ২০২১ সালের ১২ জুন ৭৯২ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করা হয়। এরপর, চলতি বছরের আগস্ট মাসে ১ হাজার ১৩৪ অ্যাম্পুল এবং ১২ অক্টোবর ৪৯৮ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ কল্লোলকে আটক করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ