চুয়াডাঙ্গায় ডিএফ’র আয়োজনে ফুটবলারদের মাঝে পোশাক বিতরণ
- আপলোড তারিখঃ
০৮-১২-২০২২
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ডিএফ-এর আয়োজনে ফুটবলারদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চুয়াডাঙ্গার বালক-বালিকা ফুটবলারদেরকে ট্রাউজার ও ট্রাকসুট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ডিএফ-এর সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, সিনিয়র সহসভাপতি সাবেক ফুটবলার রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, সহসভাপতি ইমরান হোসাইন, মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নুরুন্নাহার কাকুলি ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নাসির আহাদ জোয়ার্দ্দার।
কমেন্ট বক্স