মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০২২ ইং
আলমডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
আলমডাঙ্গা অফিস: ক্রীড়াপ্রেমী ও খেলা পাগল জাতি হিসেবে বাংলাদেশের রয়েছে বিশ্বজোড়া খ্যাতি। পিছিয়ে নেই আলমডাঙ্গার ফুটবল প্রেমী দর্শক-শ্রোতা। সে লক্ষে আলমডাঙ্গাতে ব্রাজিল সমর্থিত দর্শকরা মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ র‌্যালি বের করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। আনন্দ র‌্যালির নেতৃত্ব দেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু ও নাহিদ হাসান সাগর। এ বিষয়ে শাহ আলম মণ্টু বলেন, খেলাধুলাকে নিয়ে এ উন্মাদনা বাংলাদেশের একটি ঐতিহ্য, যা দেশ-জাতি এবং তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের দিকে নিয়ে যাচ্ছে। এই বিনোদন যেন বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ থাকে, অতিরঞ্জিত ও অনাকাক্সিক্ষত কোনো ঘটনা না ঘটে। এ বিষয়ে উভয় দলের সমর্থকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। তিনি আরও বলেন, ‘দিনশেষে আমরা সবাই লাল-সবুজের বাংলাদেশ, এটা যেন ভুলে না যায়। আর্জেন্টিনা, ব্রাজিল সেমিফাইনালে মুখোমুখি হোক এটাই তিনি প্রত্যাশা করেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ