মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করলেন আশরাফুল হক

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২২ ইং
দর্শনা সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করলেন আশরাফুল হক
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: অজপাড়াগাঁয়ের ননএমপিওভুক্ত আন্দুলবাড়ীয়া কলেজের সাবেক মেধাবী ছাত্র আশরাফুল হক দর্শনা সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। গত রোববার সকাল ১০টায় তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। আশরাফুল হক চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামের ফকির মোহাম্মদ ও মেহের নিগারের ছেলে। জানা যায়, আশরাফুল হক নিজ গ্রাম যদুপুর প্রাথমিক বিদ্যালয় হতে হাতেখড়ি ও কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তিনি ২০১১ সালে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৩ সালে আন্দুলবাড়ীয়া কলেজ থেকে এইচএসসি। ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞার নিয়ে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ৪০তম বিসিএসে উর্ত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে দর্শনা সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ