মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০১-১২-২০২২ ইং
জীবননগরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জীবননগর অফিস: জীবননগরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকনুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়েশা সুলতানা (লাকী) ও উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ