মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা করে বিপাকে

  • আপলোড তারিখঃ ০১-১২-২০২২ ইং
স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা করে বিপাকে
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ মামলা করে নিরাপত্তহীনতায় থাকা একটি হিন্দু পরিবার রাতের আধারে নিরুদ্দেশ হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল বুধবার ভোররাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামের দাস সম্প্রদায়ের ১২ সদস্যবিশিষ্ট পরিবারটি ঘরবাড়ি ফেলে চলে গেছে বলে জানিয়েছে গ্রামবাসী। তাদের কোথাও খোঁজ মিলছে না। তবে এ বিষয়ে কিছুই জানে না কালীগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসন। তথ্য নিয়ে জানা গেছে, গত ২০ নভেম্বর স্বেচ্ছসেবক লীগ নেতা আলাইপুর গ্রামের মকছেদ আলীর ছেলে মিজানুর রহমান সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীর ঘরে ঢুকে জোরপূর্বক অনৈতিক কাজ করতে গিয়ে ধরা পড়ে। এসময় গ্রামবাসী তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশের হেফাজতে দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে কালীগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে থাকলেও তার সমর্থকরা হিন্দু পরিবারটিকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। এরই ফলে গতকাল ভোররাতে আলাইপুর গ্রামের অমরেশ দাস, তার ভাই মদন দাস ও বাদল দাস তাদের স্ত্রী-সন্তান নিয়ে নিরুদ্দেশ হয়। গ্রামে থেকে যাওয়া ওই পরিবারের এক সদস্য বিশ^জিৎ দাস জানান, ধর্ষণের শিকার নারী তাঁর কাকিমা। মামলার পর থেকে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এ কারণে ভোরে পরিবারের ১২ জন সদস্য নিয়ে তাঁর পিতা ও দুই চাচা গ্রাম ছেড়েছে চলে গেছে। ঘটনার সত্যতা স্বীকার করে সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু জানান, তাঁদের গ্রামে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তাঁরা ভারতে যায়নি, ঝিনাইদহের আশেপাশে আত্মগোপন করে আছে। তিনি আরও বলেন, মিজানুর নামে এক বাদমাইশ পরিবারটির ওপর জুলুম করার কারণে ভয়ে তাঁরা গ্রাম ছেড়েছে। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল্লাহ জানান, ‘এক সঙ্গে একটি পরিবারের গ্রাম ছাড়ার বিষয়টি আমার জানা নেই, তবে আলাইপুর গ্রামে দাস সম্প্রদায়ের বাড়িতে একটি ঘটনা সম্পর্কে আমার জেনেছিলাম। পরিবারটির নিখোঁজের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ তবে এ বিষয়ে জানতে চেয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লার সরকারি মোবাইল ফোন নাম্বারে একাধিকবার কলা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ