মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

  • আপলোড তারিখঃ ২৯-১১-২০২২ ইং
আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
নিজস্ব প্রতিবেদক: মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ-মূল্যবিহীন ও ক্ষতিকর রঙ মেশানো নিম্নমানের শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে চুয়াডাঙ্গার দুই প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযান সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা হাইরোডে অবস্থিত মেসার্স ফুড গার্ডেনে তদারকিকালে খাবারের মূল্যতালিকা প্রদর্শন না করা, ফ্রিজে কাচা মাছ মাংশের রক্ত চর্বির সাথে রেডি খাবার সংরক্ষণ, রান্নায় নিষিদ্ধ উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. রেজাউল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আলমডাঙ্গা চারতলা মোড়ে মেসার্স মোল্লা স্টোরে মেয়াদ-মূল্যবিহীন ও ক্ষতিকর রঙ মেশানো নিম্নমানের শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে মালিক মো. জামিরুল ইসলামকে ৩৭ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা পৌর স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিত কুমারের নেতৃত্বে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ