দামুড়হুদায় কৃষি উন্নয়নে পথসভা ও বর্ণাঢ্য প্রচারণা
- আপলোড তারিখঃ
২৮-১১-২০২২
ইং
দর্শনা অফিস: জলবায়ু পরিবর্তনের ফলে চুয়াডাঙ্গা জেলায় সময় উপযোগী ফসলের চাষ সর্ম্পকিত কার্যক্রম পরিচালিত হচ্ছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে ‘স্মার্ট কৃষিতে যুব নেতৃত্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামে অ্যাপস-এর মাধ্যমে কৃষি সময় উপযোগী ফসলের চাষ সর্ম্পকে প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়। কৃষি প্রচারণা ও পথসভার আয়োজন করে যুব ফোরাম ও সহযোগিতা করে ওয়েভ ফাউন্ডেশন।
গতকাল দিনভর কৃষি প্রচারণা ও পথসভার শুভ উদ্ধোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান। পারকৃষ্ণপুর গ্রামের যুব ফোরামের সভাপতি তানভির সাগরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারী পরিচালক কিতাব আলী, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সাবেক সভাপতি হানিফ মণ্ডল, ইকরামুল হক পিপুল, ওয়েভ ফাউন্ডেশন অ্যাডভাইজার আব্দুর শুকুর ও মিরাজ উদ্দীন।
অনুষ্ঠান পরিচালনা করেন যুবনেতা আবির হোসেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকসহ যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন ও জীবননগর উপজেলার বাঁকা, সীমান্ত ও উথলী ইউনিয়নের পথে পথে বর্ণাঢ্য সাজে নানা স্লোগান সংবলিত ব্যানার নিয়ে অটোরিকশা নিয়ে দিনব্যাপী পথসভা কৃষি প্রচারণা করে কৃষকদের মাঝে স্মার্টকৃষির বার্তা পৌছে দিয়েছেন যুবারা।
কমেন্ট বক্স