মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের স্ত্রীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৮-১১-২০২২ ইং
কার্পাসডাঙ্গার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের স্ত্রীর মৃত্যু
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং দামুড়হুদা উপজেলা বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য আবুল কাশেমের স্ত্রী রহিমা খাতুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। গত শনিবার দিবাগত রাত একটার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবুলপুর গ্রামে মেয়ের বাড়িতে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে, গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় আরামডাঙ্গা গ্রামে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাযা ও দাফনকার্যে দলীয় নেতা-কর্মীসহ প্রতিবেশী ও গ্রামবাসী অংশগ্রহণ করেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ