মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে র্যাবের অভিযানে চোলাই মদসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ২৮-১১-২০২২ ইং
গাংনীতে র্যাবের অভিযানে চোলাই মদসহ যুবক আটক
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে র্যাবের অভিযানে ২৫ লিটার চোলাই মদসহ উজ্জল হোসেন (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে গোপন সাংবাদের ভিত্তিতে উজ্জল হোসেনকে আটক করে র্যাব। আটক উজ্জল গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। র্যাব সূত্র জানায়, সিপিসি-মেহেরপুর ক্যাম্পের একটি আভিযানিক দল মেহেরপুর জেলার গাংনী থানাধীন মোহাম্মদপুর গ্রামের পূর্বপাড়ায় হাফিজুল ইসলামের বাড়ির টিনের ঘর থেকে দুটি সাদা প্লাস্টিকের কন্টেইনারে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করে। এসময় বাড়ি মালিকের ছেলে উজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জল দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট বিক্রয় করে আসছিল বলে জানায়। গ্রেপ্তারকৃত মাদক কাররবারির বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ