চুয়াডাঙ্গায় শহীদ ডা. শামসুল আলম খান মিলন স্মরণে আলোচনা সভা
- আপলোড তারিখঃ
২৮-১১-২০২২
ইং
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে স্বৈরাচার বিরোধী লড়াইয়ে শহীদ ডা. শামসুল আলম খান মিলন স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু। আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জাসদ জীবননগর উপজেলা সভাপতি আব্দুর রশীদ, দামুড়হুদা উপজেলো সভাপতি সালাউদ্দিন, জেলার সহসভাপতি মহাবুল হক, জীবননগর উপজেলার সহসভাপতি মিলন মল্লিক, জেলার শিক্ষাবিষয়ক সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ।
মিলন দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আনোয়ারুল ইসলাম বাবু বলেন, দেশ পরিচালনার গণতান্ত্রিক রীতি-নীতি এবং সংবিধান থেকে অগণতান্ত্রিক ধারাসমূহ বাতিলে দাবি জানান। তিনি আরও বলেন, ভোটের ফলাফল মেনে নেওয়ার জন্য সকল রাজনৈতিক দলের মধ্যে একটি চুক্তি হওয়া প্রয়োজন। এসময় তিনি স্বশাসিত স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানান।
কমেন্ট বক্স