শনিবার, ১৬ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পৌর বিএনপি নেতা আহসান হাবিব বাপ্পির পিতৃবিয়োগ

  • আপলোড তারিখঃ ২১-১১-২০২২ ইং
চুয়াডাঙ্গা পৌর বিএনপি নেতা আহসান হাবিব বাপ্পির পিতৃবিয়োগ
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা পৌর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবিব বাপ্পির পিতা হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। গতকাল রোববার ভোরে চুয়াডাঙ্গা পৌর এলাকায় সিনেমা হল পাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। গতকাল বাদ মাগরিব সাহিত্য পরিষদ চত্বরে প্রথম জানাযা ও বাদ এশা বাগানপাড়া মসজিদে দ্বিতীয় জানাযা নামাজ শেষে পুরাতন কবরস্থানে মরুহমের দাফনকার্য সম্পন্ন করা হয়। মরহুমের জানাযার নামাজে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির অহ্বাায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিপটন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিমসহ পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।


কমেন্ট বক্স
notebook

​আলমডাঙ্গায় মাঠ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ঝিনাইদহ থেকে উদ্ধার, গ্রেফতার ২