শনিবার, ১৬ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৯-১১-২০২২ ইং
বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত
সমীকরণ প্রতিবেদক:সীমান্ত ও সীমান্তবর্তী মানুষের নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গেদে বিএসএফ ক্যাম্পে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির উপ-মহাপরিচালক ও কুষ্টিয়া সেক্টর কমান্ডার মহিউদ্দিন মো. জাবেদের নেতৃত্বে ৭ কর্মকর্তাসহ বিজিবি প্রতিনিধি দল চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন। ভারতের বিএসএফ-এর পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ কৃষ্ণনগর সেক্টরের ডিআইজি ও সেক্টর কমান্ডার শ্রী সঞ্জয় কুমার। বিজিবি-বিএসএফ আঞ্চলিক পর্যায়ের এ বৈঠকে কুষ্টিয়া সেক্টরের আওতাধীন ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা সীমান্ত এলাকার জননিরাপত্তা, বিভিন্ন সমস্যা, চোরাচালান প্রতিরোধ, যৌথ টহল, অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসময় ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহীন আজাদ, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. ইশতিয়াকসহ অন্যান্য জেলার বিজিবি পরিচালকরা আলোচনায় অংশ নেন। পরবর্তীতে একই পথে বাংলাদেশে ফিরে আসেন বিজিবি প্রতিনিধি দল। বৈঠক শেষে বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার মহিউদ্দিন মো. জাবেদ বলেন, ‘সীমান্তবর্তী মানুষের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়াও সকল আলোচনা ফলপ্রসু হয়েছে।’ বিএসএফ কৃষ্ণনগর সেক্টর কমান্ডার শ্রী সঞ্জয় কুমার বলেন, ‘বাংলাদেশ এবং ভারত সরকারের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। সেখানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী একে-অপরের সহযোগী হিসেবে কাজ করবে। বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছি।’


কমেন্ট বক্স
notebook

​আলমডাঙ্গায় মাঠ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ঝিনাইদহ থেকে উদ্ধার, গ্রেফতার ২